
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ আব্দুস সামাদ এর দুর্নীতি, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৬ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: আব্দুস সামাদ মোটা অংকের টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়। সেই কমিটির দেওয়া মনগড়া রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, ডা: আব্দুস সামাদ নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা ও সময় অতিবাহিত করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোর দাবী জানায় বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।
এসময় মুঠোফোনে ডাঃ সামাদের সাথে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তার ফোন বন্দ পাওয়া যায়।
এবিষয়ে নিবার্হী অফিসার রকিবুল হাসান বলেন, স্মারকলিপি পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.