
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণ
নবীগঞ্জে নারী ও শিশু মামলার ২ আসামি গ্রেফতার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান নারী ও শিশু নির্যাতন মামলা ও সি আর মামলার পরোয়ানা ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত-০৩) এর এজাহার নামীয় প্রদান আসামী হলো নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ গ্রামের মো: মান্নান মিয়ার পুত্র মো: হাশিম মিয়া(২২)। সিআর মামলা নং-৫১৮/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি হলো নবীগঞ্জ উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লার পুত্র আফতাব উদ্দিন (৫৮)৷
সোমবার (৪ নভেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মোঃ তৌহিদুল ইসলাম, এস আই শুভ, এএসআই সুব্রত নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ ও উত্তর গহরপুর পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ও সি আর পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেন পিপিএম। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.