

স্টাফ রিপোর্টার: পরিসংখ্যান নিয়ে প্রচণ্ড আগ্রহ থাকার কারণে পরিসংখ্যান ব্যুরোকে পরিবর্তন করতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেছেন, ‘আমাদের এই মেয়াদে বিবিএসকে আরও সময়োপযোগী করতে চাই।’সোমবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠােনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, বিউটিফুল সায়েন্স হচ্ছে পরিসংখ্যান। বর্তমানে দেশে যে পরিবর্তনটা চলছে, এসব ক্ষেত্রের যোগানই পরিসংখ্যান থেকে দেওয়া হচ্ছে।’পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে প্রধানমন্ত্রী যে দুয়েকটি বিভাগ নিয়ে মন্তব্য করেন তার মধ্যে পরিসংখ্যান অন্যতম। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সময়োপযোগী বিশুদ্ধ ও সঠিক পরিসংখ্যান চাই। সঠিক পরিসংখ্যান নিয়ে আমি যদি কোনো কিছু করি, সেটার দায় আমার, আপনার না। কিন্তু আপনার বিশুদ্ধ পরিসংখ্যান তুলে এনে আমাদের হাতে তুলে দেবেন। আপনারা আরও দক্ষতার সঙ্গে কাজ করেন। সরকারের পক্ষ থেকে আপনাদের সহায়তা করা হবে।’পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Bangladesh Office: Mostofapur Road (In Front Of Sadar Hospital), Moulvibazar-3200
UK Office: Alam House, Bristol, UK. E-mail: news.ukbdtv@gmail.com, ukbdtv@gmail.com
Copyright © 2026 ইউকে বিডি টিভি. All rights reserved.